কাকেরা ফ্রিতে ট্রিটমেন্ট

ব্যুরো নিউজ ৮ নভেম্বর : কাকেরা সাধারণত বুদ্ধিমান প্রাণী হিসেবে পরিচিত। তারা খুব সহজেই বিভিন্ন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এবং নানা উপায়ে বেঁচে থাকার কৌশল খুঁজে বের করে। এমনকি কিছু অদ্ভুত কাজও করে তারা, যা অনেকের কাছে অবাককরনীয় মনে হতে পারে। যেমন, কাকেরা নিজের ইচ্ছাতেই পিঁপড়ের বাসায় গিয়ে তাদের কামড় খায়।

রণবীর-দীপিকা প্রথমবার মেয়ে দুয়াকে নিয়ে প্রকাশ্যে, বিমানবন্দরে ভাইরাল ছবি

কিন্তু কেন তারা এমন করে?

এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। কাকেরা প্রথমে পিঁপড়ের বাসায় ঢুকে পিঁপড়েদের বিরক্ত করতে থাকে, যাতে তারা কামড়াতে বাধ্য হয়। পিঁপড়েরা তাদের শরীর থেকে ফরমিক এসিড ছড়ায়, যা কাকদের জন্য এক ধরনের চিকিৎসা। কাকের শরীরে যে প্যারাসাইট থাকে, ফরমিক এসিড তাদের শরীর থেকে তা দূর করতে সাহায্য করে। একরকম প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করে ফরমিক এসিড এবং কাকেরা এটি ব্যবহার করে তাদের শরীরের রোগ সারাতে।

রূপঙ্কর বাগচির জীবন এখনো কেকে বিতর্কের কবলে

এটা বলা যায় যে, কাকেরা পিঁপড়ের কামড় খেয়ে এক প্রকার ফ্রি ট্রিটমেন্ট নিয়ে তাদের শরীর সুস্থ রাখে। এটি কাকদের বুদ্ধিমত্তার প্রমাণ, যারা তাদের স্বাস্থ্য রক্ষা করার জন্য এমন অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর