বাংলায় বৃষ্টি

ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবের কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপটি পরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে পৌঁছাবে। এ অবস্থায় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার দক্ষিণবঙ্গের কোনো জেলায়, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। আবহাওয়া শুকনো থাকবে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।

ট্রেন মিস হলে কী করবেন? জেনারেল টিকিটেই কীভাবে অন্য ট্রেনে উঠবেন জেনে নিন

শুকনো থাকবে দক্ষিণ ও উত্তরবঙ্গ

বাগবাজার জগদ্ধাত্রী পুজোয় প্রতিমার মুখশ্রী বদলে ক্ষোভ, কমিটির বিবৃতি ও অঙ্গীকার

রবিবারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো শুকনো থাকবে। উত্তরের আটটি জেলাতেও (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা) সপ্তাহের প্রথমদিকে বৃষ্টি হবে না। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, এবং কালিম্পঙে কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। ১৫ নভেম্বর থেকে পারদ পতন শুরু হতে পারে, তবে তীব্র কুয়াশার সম্ভাবনা নেই।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর