ঘুরে আসুন দুয়ারসিনি

ব্যুরো নিউজ ২৫ অক্টোবর : ছুটির অভাবে কি দূরে কোথাও বেড়াতে যাওয়া হয়ে উঠছে না? দু’দিনের ছুটিতেই ঘুরে নিতে পারেন দিঘা বা মন্দারমণির বাইরে একটু অন্যরকম কিছু জায়গা। একটু পরিকল্পনা করলেই কলকাতার কাছেই দেখা মিলবে জঙ্গল, পাহাড়, আর নদীর অপরূপ রূপ। যেমন পুরুলিয়ার দুয়ারসিনি, যেখানে রয়েছে ঘন সবুজ বন, ছোট ছোট পাহাড় আর পাহাড়ি নদী সাতগুড়ুং।

কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলাঃ দুই সেনা শহিদ, আহত তিনজন

কি কি দেখতে পাবেন ?

দুয়ারসিনির জঙ্গলের মাঝে শাল-পিয়াল-শিমুলের গাছ ঘিরে রয়েছে বিভিন্ন কটেজ, যেখানে রাত কাটানোর অভিজ্ঞতা হবে অসাধারণ। বর্ষাকালে সবুজে ঢাকা এ অঞ্চল প্রাণবন্ত হয়ে ওঠে। কাছেই রয়েছে টটকো জলাধার। আর যদি হাতে আরও একদিন সময় থাকে, তবে দেখে আসতে পারেন আমলাশোল, ময়ূরঝর্না, কিংবা ঘাটশিলা। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘গৌরীকুঞ্জ’ রয়েছে ঘাটশিলাতে, যেখানে তার লেখায় জঙ্গলের বর্ণনা বারবার উঠে এসেছে। কাছাকাছি দেখতে পারেন গালুডি ও বুরুডি জলাধার বা ধারাগিরি জলপ্রপাত।

দুর্গাপুজোয় পানীয় জল সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

কীভাবে যাবেন

সড়কপথে কলকাতা থেকে সরাসরি বান্দোয়ান বাসে চেপে পৌঁছে যাবেন। বান্দোয়ান থেকে ছোট গাড়ি বা ট্রেকারে দুয়ারসিনি যেতে পারেন। ট্রেনে গেলে প্রথমে ঘাটশিলা বা গালুডি পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন দুয়ারসিনি।

থাকার ব্যবস্থা

রাজ্য সরকারের বনোন্নয়ন নিগমের কটেজ রয়েছে জঙ্গলের মাঝে, যা অনলাইনে বুক করতে পারবেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর