ট্রেনের হর্ন হল ট্রেনের ভাষা

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর : ভারতের রেলপথ শুধু দেশের বৃহত্তম গণপরিবহণ নয়। এটি বিভিন্ন সংকেতের মাধ্যমেও চালকদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। ট্রেনে চলার সময় আমরা যে হর্ন শুনি, তা সবসময় এক রকম নয়। জানলে অবাক হবেন ট্রেনে মোট ১১ রকমের হর্ন বাজানো হয়।আর প্রতিটি হর্নের আলাদা মানে রয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে প্রশ্ন, জামিন অর্পিতার

আসুন জেনে নেওয়া যাক এই হর্নগুলোর অর্থ

১. একবার ছোট হর্ন: ট্রেন ইয়ার্ডে পৌঁছেছে এবং পরিষ্কারের সময় এসেছে। এটি নির্দেশ করতেই বাজানো হয়।

২. দু’টি ছোট হর্ন: ট্রেন প্রস্তুত এবং চালক গার্ডের থেকে চলাচলের অনুমতি চাইছেন।

৩. তিনটি ছোট হর্ন: জরুরি অবস্থায়, ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সংকেত। গার্ডকে অবিলম্বে ভ্যাকুয়াম ব্রেক প্রয়োগ করতে বলা হয়।

৪. চারটি ছোট হর্ন: ট্রেনে এমন কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে, যা মেরামত না করলে ট্রেন এগোতে পারবে না।

৫. একটি লম্বা ও একটি ছোট হর্ন: ইঞ্জিন চালু করার আগে ব্রেক পাইপ সিস্টেম সেট করতে গার্ডকে সংকেত দেওয়া হয়।

৬. প্রথমে দু’টি লম্বা, তারপর দু’টি ছোট হর্ন: গার্ডকে ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিতে বলা হয়।

৭. দুটি লম্বা ও একটি ছোট হর্ন: ট্রেন যখন একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যায়।

৮. দুটি ছোট ও একটি দীর্ঘ হর্ন: কেউ চেন টেনেছেন বা ভ্যাকুয়াম ব্রেক প্রয়োগ করা হয়েছে।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: শীতের আমেজে সামান্য পরিবর্তন

৯. ছ’টি ছোট হর্ন: বিপদের আশঙ্কায় চালক সতর্ক সংকেত দেন।

১০. একটানা দীর্ঘ হর্ন: ট্রেনটি গ্যালপিং মোডে চলছে এবং স্টেশনে থামবে না। যাত্রীদের সতর্ক করতে এই হর্ন বাজানো হয়।

১১. একটি লম্বা হর্ন: সিগন্যাল ক্লিয়ার, ট্রেন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

যাত্রাপথে ট্রেনের হর্ন শুনে এই সংকেতগুলোর মানে বুঝতে পারলে আরও মজাদার হবে আপনার ট্রেন যাত্রা। এই তথ্য শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন!

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর