
মহাকাশে চিনের আরও একধাপ, নতুন মিশনে তিন নভোচরের মহাকাশ পাড়ি
ব্যুরো নিউজ ৩০ অক্টোবর : আমেরিকা ও রাশিয়ার মহাকাশে একাধিপত্যের যুগ সম্ভবত শেষের পথে। নতুন লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগোচ্ছে অন্যান্য দেশগুলোও। যেমন, ভারতের ইসরো একের পর এক মাইলফলক ছুঁতে ব্যস্ত। আরব দেশগুলিও নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে মহাকাশে। এবার সেই তালিকায় আরেকটি বড় নাম হল চিন। বুধবার ভোর সাড়ে চারটায় চীনের তিনজন মহাকাশচারী একটি গুরুত্বপূর্ণ অভিযানে মহাকাশে রওনা হন।



























