
ইডি-র ৫০ ঘণ্টা তল্লাশিঃ আন্তঃরাজ্য লটারি প্রতারণা চক্রে বড় পদক্ষেপ
ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) সারা দেশে এক বিশাল তল্লাশি অভিযানে নেমেছে।এই অভিযান ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে। এই অভিযানে তারা ফিউচার গেমিং নামক একটি লটারি সংস্থার বিরুদ্ধে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের তদন্ত করছে। এই অভিযানে ২০টি স্থানে একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে, যার মধ্যে দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গা বিশেষভাবে লক্ষ্যবস্তু হয়েছে। ১০০ দিন পরেও বিচার নেইঃ জুনিয়র চিকিৎসকদের



























