
পুরুলিয়ায় বাঘিনি ‘জ়িনত’ এর আতঙ্কঃ ঝাড়া পাহাড়ে ছাগলের পালে হামলা
ব্যুরো নিউজ ,২৫ ডিসেম্বর:পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের রাহামদা গ্রামে আবারও বাঘিনির হামলায় পোষা ছাগল নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার, ঝাড়া পাহাড় সংলগ্ন এলাকায় এই ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, জঙ্গলে চরতে যাওয়া ছাগলগুলির মধ্যে বেশ কয়েকটি আহত অবস্থায় ফিরে আসে, আর কিছু ছাগল নিখোঁজ রয়েছে। বন দফতরের তরফে জানানো হয়েছে, রাইকা পাহাড়ে বাঘিনি ‘জ়িনত’-এর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।




























