
একযোগে কোমর, পিঠ ও ঘাড়ের ব্যথা থেকে মুক্তির সহজ সমাধান জেনে নিন
ব্যুরো নিউজ, ৯ জানুয়ারি:আমরা অনেকেই জানি যে একটানা চেয়ারে বসে কাজ করতে গিয়ে কোমর, পিঠ এবং ঘাড়ে ব্যথা হওয়া একটি সাধারণ সমস্যা। বেশিরভাগ সময়, এই ধরনের ব্যথা দিনযাপন বা কাজের চাপের কারণে বাড়তে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে এমন ব্যথা থাকলে তা অস্থিসন্ধি বা পেশির নমনীয়তা নষ্ট করে দিতে পারে, এবং কখনও কখনও এটি কোমর থেকে ঘাড় পর্যন্ত পৌঁছে যেতে পারে।




























