
Kolkata Press Club : সংহতির মিছিলে নিঃসঙ্গ যোদ্ধা: অকালপ্রয়াত সাংবাদিক অরবিন্দ নায়েকের স্মৃতিতে শোকাতুর প্রেস ক্লাব
শুদ্ধাত্মা মুখার্জি , ২ই মার্চ ২০২৬ : বসন্তের এক বিষণ্ণ সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাব সাক্ষী থাকল এক নজিরবিহীন শোকসভার। ‘নিউজ ১৬ বাংলা’-র তরুণ ও নির্ভীক সাংবাদিক অরবিন্দ নায়েকের আকস্মিক ও রহস্যজনক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলার ডিজিটাল সংবাদমাধ্যম ও ইউটিউবার গোষ্ঠী। ‘নিউজ নয়া ভারত’-এর কর্ণধার স্বপন দাসের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভাটি কেবল শোকপ্রকাশের মঞ্চ নয়, বরং পশ্চিমবঙ্গের বর্তমান সাংবাদিকতার কঠিন বাস্তবকে




























