
উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যুএক বৃদ্ধের
ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর :উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু হল মহাদেব পাল নামে ৭০ বছরের এক বৃদ্ধের। বাড়ি ভদ্রকালী শখেরবাজার হাউসিং এলাকায়। দীর্ঘ ৩৪ বছর ধরে প্রতিদিন গঙ্গার ঘাটে স্নান করতে আসতেন মহাদেববাবু। নিয়মিত স্নান ও সাঁতার কাটতেন তিনি। রবিবারও সেই অভ্যাসমতো গঙ্গায় স্নানে নামেন কিন্তু আচমকাই জলের গভীরে তলিয়ে যান। ঘটনাটি ঘটার পরপরই উত্তরপাড়া থানার পুলিশ এবং ডিজাস্টার



























