
কোয়াডের বৈঠকে ট্রাম্প প্রশাসন চিনকে দিলো কড়া বার্তা, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষা করবে কোয়াড
ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি:ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পরপরই কোয়াড সদস্য দেশগুলি, অর্থাৎ ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এককথায় চিনকে কড়া বার্তা দেওয়া হয়। যদিও সরাসরি চিনের নাম উল্লেখ করা হয়নি, তবুও কোয়াডের বিদেশমন্ত্রীদের যৌথ বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিপ্রয়োগ কিংবা একতরফা সিদ্ধান্ত নিতে গেলে তা একেবারে সহ্য করা হবে না। ২০২৫



























