
সর্বহারা দিনমজুর পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব
ইভিএম নিউজ ব্যুরো, ৭ এপ্রিলঃ আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাই নিয়েছিলেন তিনটি পরিবার। তারা সকলেই দিনমজুর। আর সেই ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারগুলোর পাশে দাঁড়ালেন তৃনমূল নেতৃত্ব। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। জানা গেছে,মঙ্গলবার দুপুর দুটো নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা তথা দিনমজুর সেখ মাজেদ, সেখ মাবুদ ও সেখ গোনুয়া- এই তিনজনের বসত বাড়ি আগুনে পুড়ে




























