
সঞ্জু স্যামসন এবং কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বন্দ্বঃ রাহুল দ্রাবিড়ের সাহায্য যেভাবে সঞ্জুর কেরিয়ারকে নতুন জীবন দিল জানুন
ব্যুরো নিউজ, ২৪ জানুয়ারি:সঞ্জু স্যামসন এবং কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KCA) মধ্যে চলমান দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট। এই সমস্যা প্রথমবার সামনে আসে বিজয় হাজারে ট্রফির জন্য সঞ্জুকে কেরল স্কোয়াডে অন্তর্ভুক্ত না করার পর। তবে এখন এই দ্বন্দ্ব আরও তীব্র রূপ নিয়েছে। সঞ্জুর বাবা বিশ্বনাথ স্যামসন কেসিএ-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন যে কেসিএ তাঁর ছেলের কেরিয়ারের ক্ষতি করার জন্য


























