
চলুন ঘুরে আসি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকেঃ কি কি একেবারেই মিস করা যাবে না জেনে নিন
ব্যুরো নিউজ, ২৭ জানুয়ারি:পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর ঐতিহাসিক দিক থেকে এক অনন্য স্থান। মন্দিরের শহর হিসেবে পরিচিত এই স্থান, যেখানে ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটে। বিষ্ণুপুরের সুনাম তার পোড়ামাটির শিল্প ও মন্দির নির্মাণের জন্য। রাজা বীরহাম্বির হাত ধরে প্রতিষ্ঠিত রাসমঞ্চ আজও এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ। রাসমঞ্চের বিশেষত্ব হল এর অনন্য স্থাপত্যশৈলী যা বহু বছর ধরে দর্শকদের


























