
ইউনিয়ন বাজেট ২০২৫-২৬ঃ ভারতীয় পোস্টকে বৃহৎ রাষ্ট্রায়ত্ত লজিস্টিক সংস্থায় পরিণত করার পরিকল্পনা, কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা
ব্যুরো নিউজ,১ ফেব্রুয়ারি:২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে ভারতীয় পোস্টকে একটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত লজিস্টিক সংস্থায় পরিণত করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, ভারতের ১.৫ লাখ গ্রামীণ পোস্ট অফিসগুলি গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এগুলির মাধ্যমে দেশের বিভিন্ন অংশে অর্থনৈতিক উন্নতি সাধিত হবে।নির্মলা সীতারামন এই ঘোষণায় আরও বলেন যে, নতুন এই পদক্ষেপের ফলে ‘বিশ্বকর্মা’, মহিলা উদ্যোক্তা, স্বনির্ভর


























