
উদিত নারায়ণের এক তরুণী অনুরাগীকে চুম্বন করার ঘটনায় মমতাশঙ্করের প্রতিবাদ
ব্যুরো নিউজ,৩ ফেব্রুয়ারি:সম্প্রতি, উদিত নারায়ণের এক তরুণী অনুরাগীকে চুম্বন করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মমতাশঙ্কর।এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বিমূঢ় কণ্ঠে প্রশ্ন করেছেন, “এ সব কী হচ্ছে? সবার কি একসঙ্গে মাথা খারাপ হয়ে গেছে? হাসব না কাঁদব— বুঝতে পারছি না।” তিনি আরও আক্ষেপ করে বলেন, “বেডরুম আর রাস্তাঘাট এক হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি মোটেও গ্রহণযোগ্য নয়।” বসন্ত


























