
বানতলা ম্যানহোলে দুর্ঘটনাঃ তিন সাফাইকর্মীর মৃত্যু, ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক
ব্যুরো নিউজ,৩ ফেব্রুয়ারি:কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন সাফাইকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন। কিন্তু তাঁর ঘোষণার পর বিতর্ক শুরু হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ম্যানহোলে কাজ করতে গিয়ে মৃত্যু হওয়া শ্রমিকদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ আরও অনেক বেশি হওয়ার কথা ছিল।


























