
অবসর পরবর্তী জীবনে কাজ করার প্রতি আগ্রহের সমীক্ষা অবাক করেছে গবেষকদেরও
ব্যুরো নিউজ,১৩ ফেব্রুয়ারি:অবসর পরবর্তী জীবন নিয়ে নানা মানুষের নানা ধারণা থাকে। কেউ ভাবেন অবসরের পর পছন্দের শখ পূর্ণ করবেন, কেউবা বিশ্রাম নিতে চান, আবার কেউবা ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখেন। তবে সম্প্রতি এক সমীক্ষা থেকে জানা গেছে, অনেক বয়স্ক মানুষ অবসর সময়েও বাড়িতে বসে না থেকে কাজ করতে আগ্রহী। তারা ৬০-৬৫ বছর বয়সেও কর্মক্ষেত্রে সক্রিয় থাকার মাধ্যমে জীবনের আনন্দ খুঁজে পাচ্ছেন।



























