
উত্তর কলকাতার জীবন্ত কালীর মন্দির! এখানে মা শ্যামসুন্দরী ছোট মেয়ে রূপে পূজিত
ব্যুরো নিউজ, ২১ অক্টোবর :কলকাতার সুকিয়া স্ট্রিটে অবস্থিত শ্যামসুন্দরী কালী মন্দির নিয়ে রয়েছে বহু অলৌকিক কাহিনি। এই মন্দিরকে জীবন্ত কালীর মন্দির বলেই অভিহিত করা হয়। কারণ ভক্তদের বিশ্বাস, এখানে কালী মায়ের জীবন্ত রূপ বিরাজমান। এখানে কালীকে একটি ছোট মেয়ে রূপে পুজো করা হয়। তাই এখানে অম্ববাচি পালিত হয় না। মায়ের জন্য কোনো রকম মাছ-মাংসের ভোগ দেওয়া হয় না। ভক্তদের দাবি,



























