
কর্মী সংকটে কলকাতা মেট্রো যাত্রীদের বেড়েছে দুর্ভোগ
ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : কলকাতার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো পথে যাত্রীদের জন্য নতুন সমস্যা সামনে আসছে। দেশের প্রথম মেট্রো রুটে কর্মী সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ফলে প্রায় সমস্ত স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ থাকে। যাত্রীদের বাধ্য হয়ে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ ভেন্ডিং মেশিন (এসসিআরএম) থেকে টিকিট বা কার্ড নিতে হয়। এই মেশিনগুলো অনেক সময় অচল হয়ে পড়ে



























