
কলকাতার আবহাওয়ার পূর্বাভাসঃ দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ,শীতের আমেজ কি বাড়বে!
ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:আজ, ২৫ নভেম্বর, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে, যা আগামী দু’দিনের মধ্যে ক্রমশ তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে শীতল আবহাওয়া নিয়ে আসবে, তবে বৃষ্টি হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়ার কোনো জায়গাতেই বৃষ্টি



























