
নারীরা নরম ফুলের মতো,পরিচারিকা ননঃ খামেনেইয়ের মন্তব্যে বিতর্কে উত্তাল ইরান
ব্যুরো নিউজ,২০ ডিসেম্বর:ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আলি খামেনেই নারীদের তুলনা করলেন পেলব ফুলের সঙ্গে। তাঁর মন্তব্য, ‘‘নারীরা নরম ফুলের মতো। তাঁরা পরিচারিকা নন। ফুলের যত্ন নেওয়ার মতোই পরিবারের নারীদের যত্ন করা উচিত যাতে তাঁরা সতেজতা ও সুগন্ধ ছড়াতে পারেন।’’ এই মন্তব্যে একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনার ঝড় উঠেছে।নারী-পুরুষের ভূমিকা প্রসঙ্গে খামেনেই আরও বলেন, ‘‘পরিবারে পুরুষরা খরচের দায়িত্ব সামলান, নারীরা ঘর ও সন্তান





























