
বাংলা সিনেমায় নতুন দিগন্তের সূচনাঃ রায়গঞ্জে প্রথম মিডনাইট শো ‘খাদান’ হাউসফুল
ব্যুরো নিউজ,২০ ডিসেম্বর:বাঙালি সিনেমার ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ হল গত বৃহস্পতিবার রাত। এই রাজ্যে হিন্দি এবং দক্ষিণী সিনেমার জন্য অনেক আগেই কাকভোরে প্রদর্শনীর আয়োজন হয়েছে, যেমন ‘পাঠান’, ‘জওয়ান’ বা সাম্প্রতিক ‘পুষ্পা ২’। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে এমন একটি ঘটনা এই প্রথম ঘটল, যা আলোচনার জন্ম দিয়েছে। দেব অভিনীত ‘খাদান’ ছবির প্রথম শো আয়োজন করা হয়েছিল মধ্যরাতে, যা ছিল বাংলার





























