
এ যেন সিনেমার গল্প! পদস্থ পুলিশ আধিকারিকের স্বামী নিখোঁজ, অবশেষে মিলল স্বামী, সকলকে ধন্যবাদ জানালেন স্ত্রী
ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:রাজভবনের পদস্থ পুলিশ আধিকারিক শান্তি দাস বসাকের স্বামী দীপাঞ্জন বসাক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন, যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছিল। এই উদ্বেগ আরও বাড়ে, যখন তিনি সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ স্বামীর কথা জানিয়ে সাহায্য চেয়ে পোস্ট করেন। দীপাঞ্জন, একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।তিনি বাড়ি থেকে হাওড়া যাওয়ার কথা বলে বের হয়েছিলেন, কিন্তু এরপর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল




























