
উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ আগুন, এক প্রতিবেশীর মৃত্যু
ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:মুম্বইয়ের আন্ধেরি এলাকার স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে সোমবার রাত ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক উদিত নারায়ণ এই ভবনে থাকেন। সূত্রের খবর অনুযায়ী, বৈদ্যুতিক যন্ত্রপাতির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর প্রথমে বহুতলের বাসিন্দারা ফায়ার ব্রিগেডকে জানান এবং সেসময় দমকলকর্মীরা জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছান। তবে, গায়ক উদিত নারায়ণ ও তার পরিবার অক্ষত আছেন। শুক্রের মালব্য



























