
কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা আগামী ১২ ও ১৯ জানুয়ারি বন্ধ। কিন্তু কেন?
ব্যুরো নিউজ,১১ জানুয়ারি:আগামী ১২ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো পরিষেবা বন্ধ থাকবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ১৬.৬ কিলোমিটার অংশে গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চলবে। এ কারণে ওই দুইদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত (গ্রিন লাইন-২) পরিষেবা বন্ধ থাকবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা (গ্রিন লাইন-১) পর্যন্ত পরিষেবা, যেহেতু রবিবারে সাধারণত



























