
চেন্নাই সুপার কিংসের নতুন দুই তরুণ ক্রিকেটারঃ আইপিএলে কি চমক দিতে পারবেন তারা?
ব্যুরো নিউজ, ২৪ জানুয়ারি:আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK) সবসময়ই তাদের অভিজ্ঞ স্কোয়াড নিয়ে আলোচিত হয়ে থাকে। প্রায়শই তাদের “বুড়োদের দল” বা “ড্যাডস আর্মি” হিসেবে কটাক্ষ করা হয়। তবে, চেন্নাই যে তরুণ ক্রিকেটারদের উপরেও আস্থা রাখে, সেটা অনেক সময় দর্শকদের নজরের বাইরে চলে যায়। আসলে চেন্নাই বরাবরই নতুন ক্রিকেটারদের পরিণত করে এক শক্তিশালী স্কোয়াড তৈরি করতে জানে। এবারও আইপিএল নিলামে চেন্নাই


























