
যৌন ক্যাম্পঃ মহিলাদের আকর্ষণীয় করে তোলার নামে কি জালিয়াতির অভিযোগ?
ব্যুরো নিউজ,২৫ জানুয়ারি :সম্প্রতি চিনে একটি বিতর্কিত যৌন ক্যাম্পের আয়োজন করেছে একটি সংস্থা, যেখানে মহিলাদের যৌনতার কৌশল শেখানো হবে বলে দাবি করা হয়েছে। এই ক্যাম্পে মহিলাদের উদ্দেশ্য একটাই—নিজেকে আরও আকর্ষণীয় করে তোলা, যাতে তারা তাদের স্বামীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারেন। ক্যাম্পের আয়োজকরা বিজ্ঞাপনে জানিয়েছেন, এতে মহিলারা এমন অনেক কিছু শিখবেন যা তাদের আগের তুলনায় আরও আকর্ষণীয় করে তুলবে।


























