
লম্বা হওয়ার সহজ উপায় এই আসন। জানুন
ব্যুরো নিউজ,২১ ফেব্রুয়ারি :প্রতি পিতা-মাতা চান তাদের সন্তানের উচ্চতা বয়স অনুযায়ী বৃদ্ধি পাক, তবে অনেকেই দেখেন যে শিশুদের লম্বা হওয়া যেন থেমে যায়। এই সমস্যায় পড়ে অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ বা অস্থিরতা থাকে। অনেকের মতে, সাঁতার বা সাইকেল চালানোর মাধ্যমে শিশুর উচ্চতা বৃদ্ধি পায়। তবে যোগ প্রশিক্ষকেরা জানান, উচ্চতার বৃদ্ধির জন্য আরও একটি কার্যকরী উপায় রয়েছে, যা হল যষ্টিকাসন।



























