
ইমনের ‘বিচারও চাই, উৎসবও চাই’ মন্তব্যে নতুন বিতর্ক
ব্যুরো নিউজ,১৪ সেপ্টেম্বর :আরজি কর কাণ্ডের বিচার এখনও না হওয়ায় সাম্প্রতিক সময়ের এক বড় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মাস পেরিয়ে গেলেও এই ঘটনার সঠিক বিচার না হওয়ার কারণে অনেকেই পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবং চলতি বছর দুর্গাপুজো উৎসবের আনন্দ থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এক নারীর উপর ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিচার না হওয়া সত্ত্বেও, দুর্গাপুজোর মতো জাঁকজমকপূর্ণ উৎসব আয়োজন



























