
তিরুপতির বিতর্কের প্রভাব:ওড়িশা সরকারের নতুন নির্দেশনা জগন্নাথ মন্দিরে
ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর :তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে সম্প্রতি যে বিতর্ক শুরু হয়েছে, তা নতুন মাত্রা পেয়েছে। অভিযোগ, এই লাড্ডুতে ঘি ব্যবহার না করে পশুর চর্বি ও মাছের তেল মেশানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ওড়িশা সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এসেছে। এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ রান্নায় ব্যবহৃত ঘির গুণমান পরীক্ষা করা হবে। শত বাধা পেরিয়ে সফলতার শিখরে প্রিয়াঙ্কা



























