
বর্ষণের ক্ষতির প্রভাবে পদ্মের চড়া দাম
ব্যুরো নিউজ ১০ অক্টোবর : নিম্নচাপের কারণে টানা বর্ষণের ফলে ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে পুজোর সময় পদ্ম সংগ্রহ করতে বিঘ্ন ঘটছে। মহাষষ্ঠীতে কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে পদ্মের দাম উঠেছে ৩০-৩৫ টাকা, কিন্তু বিভিন্ন ছোট বাজারে সেই দাম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণত পুজোর সময় পদ্মের চাহিদা এক কোটি হলেও এবার বর্ষণের কারণে অনেক ফুল চাষিরা পদ্ম যোগাড়ে সমস্যার



























