
রেড পান্ডা সংরক্ষণে বিশ্বসেরা দার্জিলিং চিড়িয়াখানা
ব্যুরো নিউজ, ১১ অক্টোবর :পুজোয় বাংলার গৌরব বৃদ্ধি করল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। যা রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননে বিশ্বের সেরা তিনটি চিড়িয়াখানার তালিকায় স্থান করে নিয়েছে। এটি ভারতের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। কারণ দেশের মধ্যে এই প্রথমবারের মতো কোনও চিড়িয়াখানা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ চিড়িয়াখানা এন্ড অ্যাকোয়ারিয়ামের (ওয়াজা) এই তালিকায় অন্তর্ভুক্তি দার্জিলিং চিড়িয়াখানার সংরক্ষণ



























