
শেষ তিন ম্যাচে মোহনবাগানের রক্ষণের জাদু, এবার ওড়িশার বিরুদ্ধে টার্গেট ক্লিনশিট ও জয়
ব্যুরো নিউজ ৯ নভেম্বর : মরশুমের শুরুতে রক্ষণে দুর্বলতা ছিল মোহনবাগানের বড় মাথাব্যথা। তবে শেষ কয়েক ম্যাচে সবুজ-মেরুন সমর্থকরা দেখেছে ভিন্ন ছবি। পরপর তিন ম্যাচে ক্লিনশিট ধরে রাখার পাশাপাশি একের পর এক জয় তুলে নিচ্ছে মোহনবাগান। ভুবনেশ্বরে ওড়িশার মুখোমুখি হওয়ার আগে কোচ আন্তোনিও লোপেজ মোলিনা তার দলের রক্ষণভাগ নিয়ে আত্মবিশ্বাসী, তবে গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কিছুটা সন্দেহ রয়েই গেল।



























