
সিউড়ি হাসপাতালে রোগী মৃত্যুর পর ভাঙচুর, আতঙ্কিত চিকিৎসকরা
ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর : সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পরেও ফের ঘটল ভাঙচুরের ঘটনা।সিউড়ি সদর হাসপাতালে শনিবার রাতে এক রোগীর মৃত্যুর পর তার পরিজনরা হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে ভাঙচুর চালায়। এটি চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।রোগীর আত্মীয়রা হাসপাতালের কম্পিউটার, ফোন এবং টেবিল ভেঙে ফেলেন। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের



























