
শেখ হাসিনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগ
ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:বাংলাদেশের বর্তমান সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখতে তৎপর হয়েছে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার বিএফআইইউ দেশের সব ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দেশ পাঠিয়ে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাঙ্ক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে। ঠানেতে





























