
মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে অমানবিক ভিডিও জয়পুরে
ব্যুরো নিউজ,২৩ ডিসেম্বর:জয়পুর-আজমির হাইওয়েতে ঘটে যাওয়া এক ভয়াবহ গ্যাস ট্যাংকার বিস্ফোরণে প্রাণ হারালেন রাধেশ্যাম চৌধুরী। বিস্ফোরণের পর রাধেশ্যাম ৬০০ মিটার পুড়ে যাওয়া শরীর নিয়ে সাহায্যের জন্য হাঁটতে থাকেন। তিনি রাস্তায় শুয়ে কাঁদতে কাঁদতে আর্তনাদ করছিলেন, “আমাকে বাঁচাও, আমাকে গাড়ি করে নিয়ে চলো, গাড়ির ভাড়া আমি দিয়ে দেব।” কিন্তু দুঃখজনকভাবে, বেশিরভাগ পথচারী তার এই আর্তনাদ উপেক্ষা করে মোবাইল ফোনে ভিডিও করতে




























