
ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলকঃ স্প্যাডেক্স মিশনের সফল উৎক্ষেপণ
ব্যুরো নিউজ,৩১ ডিসেম্বর:ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা হল এই বছর শেষে। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপিত হলো স্প্যাডেক্স মিশন, যা ভারতের মহাকাশ বিজ্ঞানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। ১৪০ কোটি ভারতীয়র আশাকে বাস্তবায়িত করে মহাশূন্যের দিকে পাড়ি দিল ইসরোর পিএসএলভি সি-৬০ রকেট, যার মধ্যে ছিল দুটি স্পেসক্রাফ্ট— চেজার (SDX01) ও টার্গেট (SDX02)। এই মিশনটি মূলত মহাকাশে



























