
কলকাতা দূতাবাসে কোরবানির অনুমতি না দেওয়ায় বাংলাদেশি কূটনীতিককে শাস্তি দিল ইউনূস সরকার
ব্যুরো নিউজ ৪ জুন : আসন্ন ঈদ-উল-আযহা বা বকরিদের সময় কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে কোরবানি নিষিদ্ধ করার নির্দেশ দিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়া কূটনীতিক শাবাব বিন আহমেদকে অবশেষে পদচ্যুত করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার (ড. ইউনূস নেতৃত্বাধীন)। ঢাকাভিত্তিক সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের জেরে বৃহস্পতিবার (২৩ মে, ২০২৫) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে অবিলম্বে ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে। এই ঘটনা ঐতিহ্য,



























