
আলফা-র উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়াল কেন্দ্র
ব্যুরো নিউজ,২৬ নভেম্বর:আসাম রাজ্যে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে আসা ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম’ (আলফা)-র বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে। সোমবার কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলফা গোষ্ঠীকে চলমান বেআইনি কার্যকলাপের জন্য আরও কঠোর শাস্তির আওতায় আনবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে, আলফা এখনও চাঁদাবাজি, সহিংসতা




























