Srijit Mukherji Fathers' Day

ব্যুরো নিউজ, ১৭ জুন: পিতৃদিবসে সাপ কন্যা উলুপির সঙ্গে কুল মুডে ধরা দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গতকাল ছিল পিতৃদিবস। আর সেদিনই ‘Fathers’ Day get-together!’ ক্যাপশান দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন সৃজিত। আর সেখানেই তাঁকে দেখা যায় তাঁর পোষ্য উলুপিকে।

১ জুলাই থেকে বন্ধ সরকারি কর্মীদের এই সুবিধা, ‘যুগান্তকারী’ সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাড়িতেই রয়েছে চারটি ছোটছোট পাইথন। হ্যাঁ বিড়াল, কুকুর নয়। পাইথনই পোষ্য সৃজিতের। আর তার মধ্যে কন্যা উলুপিই যেনও তাঁর বেশি আদরের। আর ফাদারস ডে তে পাইথন গলায় পেঁচিয়েই Fathers’ Day সেলিব্রেট করলেন পরিচালক।

আর সেই পোস্টের কমেন্টেই তাঁকে একজন প্রশ্ন করেছেন কোথায় উলুপি? সেই প্রশ্নের জবাবে পরিচালক বলেন তাঁর মেয়ে উলুপি দুটো ইঁদুর মেরে খেতে গিয়ে খুব পরিশ্রম করেছে তাই এখন ঘুমাচ্ছে। আর তাঁর সেই কথায় হেসে লুটোপুটি খেয়েছে নেটিজেনরা।

BJP Helpline

সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই কম বেশি বাবার ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে ফাদারস ডে সেলিব্রেট করেছেন। আর সেখানেই একটু অন্তভাবে পিতৃদিবস উদযাপন করতে দেখা গিয়েছে  সৃজিত মুখোপাধ্যায়কে। সাপ ছেলে মেয়েদের সঙ্গেই জমিয়ে কাটালেন নিজের দিনটা। কারন তাঁদের তিনি নিজের সন্তানের থেকে কম কিছু মনে করেন না।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর