Skin Care Remove black spot

শর্মিলা চন্দ্র, ১৮ জুন : গরমের দিনে অনেকের কুনুইয়ে কালচে দাগ দেখা দেয়। কুনুইয়ের ত্বক খসখসে হয়ে যায়। আর সেই কারণেই অনেকে সমস্যার মধ্যে পড়েন। তবে প্রতিদিন কুনুইয়ের যত্ন নিলে কিন্তু আর এই সমস্যা হয় না। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কিন্তু নিয়োমিত কুনুইয়ের যত্ন নিতে পারেন। তারজন্য প্রয়োজন লেবু, মধু, নানা রকম ফল–মূল ও দুধ।

চুলের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে জবা ফুল

ত্বক হবে কোমল ও উজ্জ্বল

লেবুর রস ও চিনির মিশ্রণ স্ক্রাবিংয়ের কাজ করবে। আবার কালচে ভাব দূর করতেও সাহায্য করবে। সুজি হালকা টেলে নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে স্ক্রাব করা যেতে পারে। তুলসী পাতা, লেবু ও মধুর মিশ্রণ ত্বকে হালকা ম্যাসাজ করে ২০ মিনিট রেখে তুলে নিতে হবে। এটি সপ্তাহে তিন দিন করতে হবে। আলুর রস ও মধুর মিশ্রণের ব্যবহারেও কালচে ভাব কমবে। অর্ধেকটা আলু থেঁতলে রস বের করে নিন। তার সঙ্গে আধ চামচ মধু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার সেটা কনুইতে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করুন। টমেটো পেস্টের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলেও ব্লিচের কাজ করবে। চন্দন ও লেবুর খোসাবাটা একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখলে কনুইতে কালচে ভাব কমে যাবে।

BJP Helpline

গোলাপ ফুলের পাপড়ি, টক দই ও ময়দা মিশিয়ে কনুইতে ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি কালচে ভাব দূর করে। গাঁদা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে ফেসওয়াশের সঙ্গে মিশিয়ে হাঁটু ও কনুই পরিষ্কার করতে পারেন। পাকা পেঁপের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন, মধু ও বেসনের মিশ্রণ ব্যবহার করলে কনুইতে কালো রং হালকা হতে থাকবে।

একটা পাত্রে দুধের সর, কয়েক ফোঁটা পেস্তা বাদামের তেল ও সামান্য পরিমাণ গ্লিসারিন মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার সেটা কনুইয়ের ত্বকে লাগিয়ে শুকনো পর্যন্ত রেখে দিন। শুকিয়ে গেলে তুলে ফেলুন। এতে ত্বক কোমল হবে। দুধ, মধু ও লেবুর মিশ্রণও ত্বক উজ্জ্বল করে। এই মিশ্রণ কনুইতে দিলে কালচে ভাব কমবে। ওটমিল ও দুধ মিশিয়ে কনুই ও হাঁটুতে স্ক্রাব করতে পারেন। এতে খসখসে ভাব কমবে। ত্বক কোমল হবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর