প্রেমের সিক্রেট টিপস

ব্যুরো নিউজ ২ নভেম্বর : প্রেমের বাঁধন আরও মজবুত করতে দরকার মাঝে মাঝে কিছু নতুনত্ব। সম্পর্কের একঘেয়েমি কাটাতে এবার বেডরুমের নিয়ম ভেঙে আনুন চমক! রইল কিছু গোপন পরামর্শ যা আপনাদের সম্পর্ককে আরও উষ্ণ করবে ।

জ্বালানির দাম বৃদ্ধিতে মাথায় হাত উড়ান সংস্থার

রইল কিছু সহজ টিপস

১) বেডরুমের বাইরে নতুন অভিজ্ঞতা:  বেডরুমে সময় কাটানো ছেড়ে এবার অভ্যাস বদল করে ঘরের অন্য জায়গা যেমন ড্রয়িংরুমের সোফা বা বসার ঘরের এক কোণে সঙ্গীকে নিয়ে সময় কাটান। একসঙ্গে টিভি দেখতে দেখতে মৃদু আলিঙ্গনে মেতে উঠতে পারেন। এতে সম্পর্কের গভীরতা আরও বাড়বে। তবে আগে নিশ্চিত হোন যে ফ্ল্যাটে শুধু আপনারাই আছেন।

২) রান্নাঘরের নতুন অভিজ্ঞতা: সিনেমায় দেখা যায় অনেকেই রান্নাঘরে সময় কাটান।  সেই সিনেমার মুহূর্ত নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। রান্নাঘরের পরিবেশ কতটা আরামদায়ক তা যাচাই করে নিন এবং সেখানেও সঙ্গীর সঙ্গে সময় কাটান। এতে সম্পর্কের উষ্ণতা আর নতুন মাত্রা পাবে।

৩) একসঙ্গে স্নান: একসঙ্গে স্নান করার মধ্যে রয়েছে এক আলাদা রোমাঞ্চ। স্নানের জল গায়ে পড়লে সেই ভেজা অনুভূতি সম্পর্কের উত্তাপ আরও বাড়িয়ে তুলবে। শুধু একসঙ্গে স্নান নয়, মৃদু আলিঙ্গন ও স্নেহের স্পর্শে ভরা মুহূর্ত আপনাদের ভালোবাসায় আরও গভীরতা আনবে।

৪) মোমবাতির রোম্যান্স: রোম্যান্টিক পরিবেশ তৈরি করতে ঘরের আলো নিভিয়ে চারপাশে মোমবাতি জ্বালিয়ে নিন। সুগন্ধী মোমবাতি হলে তার সুরভি মিলনের আনন্দকে দ্বিগুণ করবে। মোমের মৃদু আলোয় সঙ্গীর সঙ্গে সময় কাটানোতে এক আলাদা আকর্ষণ তৈরি হবে, যা দীর্ঘ সময় আপনাদের মনে থেকে যাবে।

চা বাগানে কাঁটাতারের ফাঁদে আটকা পূর্ণবয়স্ক চিতাবাঘ

৫) ডার্ক ফ্যান্টাসি এক্সপ্লোর করুন: অনেকেরই মনে থাকে কোনো ডার্ক ফ্যান্টাসি যা তাঁরা প্রকাশ করতে সংকোচ বোধ করেন। তবে, একটু সাহসী হয়ে এবার নিজের মনের গোপন ইচ্ছা প্রকাশ করুন। যেমন, গাড়ির ভেতরে সময় কাটানো কিংবা খোলা আকাশের নিচে রোম্যান্স! তবে সিনেমার মতো না ভেবে বাস্তবিক দিকগুলো মাথায় রেখে এই নতুন অভিজ্ঞতা নিয়ে এগোন।

এই টিপসগুলি আপনাদের সম্পর্কের রোমাঞ্চ আরও বাড়িয়ে তুলবে, এবং প্রতিদিনের একঘেয়েমি থেকে বের করে নতুন নতুন অভিজ্ঞতা দেবে!

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর