রিজেন্ট পার্কে পুলিশকর্মীর রহস্যমৃত্যু

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : খাস কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় এক পুলিশকর্মীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শংকর চট্টোপাধ্যায় আলিপুর থানার এএসআই পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর সামনে আসে। প্রতিবেশীদের অভিযোগ শংকরবাবুকে দিনের পর দিন অত্যাচার করতেন তার স্ত্রী ও ছেলে। শারীরিক নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি তাদের।

শহরে পর পর অগ্নিকাণ্ড, ক্ষতি কোটি ছাড়াল! কী বলছে দমকল ও পুলিশ?

ক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্তদের শাস্তির দাবি করেন

শংকরবাবু নার্ভের সমস্যায় ভুগছিলেন এবং হাঁটাচলার সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ছুটিতে ছিলেন। বাঙুর হাসপাতালে তার চিকিৎসা চলছিল। প্রতিবেশীরা অভিযোগ করেন অসুস্থ অবস্থায়ও তাকে নিয়মিত মারধর করা হতো। এমনকি রাস্তায় ফেলে মারার ঘটনাও ঘটেছে। তাকে ঠিক মতো খেতে দেওয়া হতো না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।শুক্রবার সকালে শংকরবাবুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্তদের শাস্তির দাবি তোলেন। তাদের অভিযোগ স্ত্রী ও ছেলের অত্যাচার এবং অবহেলার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার কোন রাশির জন্য শুভ, কারা সতর্ক থাকবেন? জ্যোতিষের বিশেষ পরামর্শ

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এটি অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা তা জানার জন্য অপেক্ষা করছে পুলিশ। তবে এখনও অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার পর রিজেন্ট পার্ক এলাকায় আতঙ্ক ও ক্ষোভ দুইই বিরাজ করছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর