Pushpa 2 The Rule Couple

ব্যুরো নিউজ, ২৮ মে  : আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার অনস্ক্রিন রোমান্স দর্শকদের কিন্তু বেশ পছন্দ। তার প্রমাণ মিলেছিল ‘তেরি ঝলক আশরফি, শ্রীভল্লি…’, এই গানে। সেই সময় তাঁদের এই নাচের স্টেপ নকল করেছিলেন বহু অনুরাগী। তার সংখ্যাটা নেহাত কম নয়। এবার আবারও দুজনের সেই রোমান্স কিন্তু দেখা যাবে। যদিও এবার একটু অন্যভাবে দর্শকদের সামনে নিজেদের উপস্থাপন করতে চলেছেন বলে আভাস দিয়েছেন রশ্মিকা মান্দানা।

ত্বককে ঠান্ডা ও সতেজ রাখতে ব্যবহার করুন কুলিং মাস্ক

অনুরাগীদের জন্য কী খবর দিলেন রশ্মিকা?

তবে তাঁদের দুজনের রোমান্স দেখার জন্য অনুরাগীদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী বুধবারই ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার নতুন গান প্রকাশ্যে আসছে। এই গানের আরও একটি নাম নির্ধারণ করা হয়েছে। তাহল ‘কাপল সং’। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য সেই খবর শেয়ার করেছেন রশ্মিকা নিজেই। জানা যাচ্ছে এই ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকাকে একেবারে ক্যাজুয়াল লুকে দেখা যাবে।

আগেই প্রকাশ পেয়েছিল ‘পুষ্পা ২’র টাইটেল ট্র্যাক। বাংলা সহ একাধিক ভাষায় সেই টাইটেল ট্র্যাক প্রকাশ্যে এসেছিল। যা ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। জানা যাচ্ছে এবার ‘পুষ্পা: দ্য রুল’-এর নতুন গানের প্রকাশের অপেক্ষা। গানটি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ‘পুষ্পা: দ্য রুল’-এর টিজার লঞ্চের পর থেকে দর্শকরা অপেক্ষা করে রয়েছেন কবে ছবি মুক্তি পাবে। তবে ছবি মুক্তির আগে প্রকাশ্যে আসবে এই ছবির ট্রেলার। ট্রেলারের জন্যও অপেক্ষায় রয়েছেন অনুরাগী। জানা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’। অন্যদিকে এই ছবি প্রকাশের পর গতবারের মতো তা দর্শকদের মন জয় করে নিতে পারবে বলে আশাবাদী পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর