[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ  ভারতীয় পর্যটকদের নেপাল ভ্রমণ নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া কড়াকড়ির খবরকে সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নেপাল সরকার। নেপালের প্রধানমন্ত্রী শাহের সংশ্লিষ্ট মন্ত্রক এবং নেপাল ট্যুরিজম বোর্ড স্পষ্ট জানিয়েছে, সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি খবর ছড়িয়েছিল যে, ভারতীয় পর্যটকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল এবং তাদের জন্য নতুন কিছু কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে ছিল নেপাল সীমান্ত পেরোতে পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং ভারতীয় গাড়িগুলির জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া, যা অমান্য করলে গাড়ি বাজেয়াপ্ত করার কথাও শোনা গিয়েছিল।

তবে নেপাল ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও নেপালের মধ্যে মুক্ত বাণিজ্য ও দর্শনার্থীদের অবাধ যাতায়াতের নিয়মে কোনও রকম পরিবর্তন আসেনি। ভারতীয় পর্যটকদের উপর নতুন করে কোনও বিধি নিষেধ জারি করা হয়নি এবং তাদের এদেশে থাকার সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি। নেপাল সরকার ভারতীয় দর্শনার্থীদের জন্য ভ্রমণ আরও সহজ করেছে। এখন থেকে পর্যটকরা অনলাইনে নিজেদের গাড়ির শুল্ক পরিশোধ করতে পারবেন এবং যেখান থেকেই নেপালের প্রবেশপত্র পেয়ে যাবেন। নেপাল ট্যুরিজম বোর্ড ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়েছে, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর খবরে কান না দিতে। এই ঘোষণার ফলে ভারতীয় পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর