modi on opposition

ব্যুরো নিউজ, ২৪ মে : ‘২০৪৭ সালে বিকশিত ভারতের লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত পরমাত্মা আমাকে ফিরিয়ে নেবেন না।’ আবেগঘন বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ‘বিকশিত ভারতে’র লক্ষ্যপূরণের উদ্দেশ্যেই যে তাঁর পৃথিবীতে আগমন সেকথাও তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী একথা জানান।

দুষ্কৃতী হামলা! রাত থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে

‘ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান’

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান, ‘আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।’

BJP Helpline

প্রশান্ত কিশোর বিজেপি মুখপাত্র! পোস্ট ঘিরে তুমুল শোরগোল

কিন্তু কেন তিনি এই দাবি করেছেন তারও ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। ‘ঈশ্বর তাঁকে ২০৪৭-এ বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য পাঠিয়েছেন। আমার পূর্ণ বিশ্বাস, যত দিন না সেই লক্ষ্য পূরণ হচ্ছে, আমাকে পরমাত্মা ফিরিয়ে নেবেন না।’ ২০৪৭-এ প্রধানমন্ত্রীর ৯৬ বছর বয়স হচ্ছে, অর্থাৎ ওই সময় পর্যন্ত ঈশ্বরের ইচ্ছায় তিনিই প্রধানমন্ত্রী থাকবেন, এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর