LEFT

ব্যুরো নিউজ, ২৮ মে : আগামী ১ জুন সপ্তম দফার লোকসভা নির্বাচন। আর তার আগেই উত্তপ্ত হয়ে উঠলো যাদবপুর লোকসভা কেন্দ্র। সোমবার মধ্যরাতে যাদবপুরের গাঙ্গুলিবাগান এলাকায় আক্রান্ত হন বাম সমর্থক। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। অন্যদিকে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

বাংলার ব্যালটে বিজেপিরই জয়! বাংলাতেই ‘বেস্ট পারফর্মেন্স’ বিজেপির! আত্মবিশ্বাসী মোদী

অভিযুক্তকে ধরলেন বাম প্রার্থীর সৃজন ভট্টাচার্য

শেষ দফা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলিরই প্রস্তুতি এখন তুঙ্গে। বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের অভিযোগ, সোমবার রাতে পার্টি অফিস থেকে বেরিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন এক বাম কর্মী সমর্থক। তখন গাঙ্গুলি বাগান এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার কাছে এসে ওই বাম কর্মীকে এজেন্ট হিসেবে বুথে বসতে বারণ করে। কিন্তু ওই বাম কর্মী দুষ্কৃতীদের কথা শুনতে রাজি হয়নি। আর এর পরই ওই বাম কর্মীর সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বচসা শুরু করে। শুধু তাই নয় ওই বাম কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই বাম কর্মীকে উদ্ধার করে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

BJP Helpline

হাসপাতালের সামনে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য একজন দুষ্কৃতীকে ধরে থানায় ফোন করেন। পুলিশের সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করা নিয়ে বচসা বাধে সৃজন ভট্টাচার্যের। এরপর পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে। নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর