Dev on Rosevalley case

ব্যুরো নিউজ, ১৮ মে :  লোকসভা নির্বাচনের মাঝেই উত্তাল ঘাটালের রাজনীতি। শাসক বিরোধী দুই দলই একে অপরকে এক চুলও জায়গা ছাড়তে নারাজ। ইতিমধ্যেই চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দেব ‘ঘনিষ্ঠে’র বিরুদ্ধে। আর এরপর চাকরিপ্রার্থীর অডিও প্রকাশ্যে আসতেই কার্যত ফের অস্বস্তিতে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।

প্রসঙ্গত, একটি অডিও ( সেই অডিও-এর সত্যতা প্রকাশ করেনি EVM NEWS)  প্রকাশ্যে এনেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। আর সেই অডিওতে এক মহিলার সঙে কথা বলতে শোনা যায় দেবকে। আর টাকার বিনিময়ে চাকরি সংক্রান্ত বিষয় নিয়েই চলে কথোপকথন। অভিযোগ, টাকা নিয়ে চাকরি দেওয়ার সঙে যুক্ত রয়েছেন দেবও। তিনি সতাই জানতেন। এমনকি সেই সঙে তাঁর সেক্রেটারি সায়ন্তনেরও যোগ রয়েছে বলে অভিযোগ। এর মাঝেই  রোজভ্যালির চার্জশিটে ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের নাম?

যদিও এর আগেও আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় দেব দিল্লির ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন। হাজিরার পর তিনি স্পষ্ট দানি করেছিলেন যে, তিনি কারোর একটা টাকাও নেননি।

BJP Helplinee

ইতিমধ্যে রোজভ্যালি মামলায় তদন্তে নেমে সিবিআই চার্জশিট পেশ করছে। সেই চার্জশিটে নাম ছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের। এছাড়াও সিবিআই সূত্রে জানা গিয়েছে, রোজভ্যালির ফাইনাল চার্জশিটে নাম রয়েছে দেবের। যদিও রোজভ্যালির একটি অনুষ্ঠানে দেখা যায় দেবকে। আর এই প্রসঙ্গে তিনি দাবি করেছেন, তিনি শুধুমাত্র অভিনেতা হিসাবেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর