Department of Education

ব্যুরো নিউজ, ১৮ মে :  রাজ্যের শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা জারি করা হল। যোগ্য না অযোগ্য? যাচাইয়ের জন্য নথি দিতে হবে শিক্ষকদের।

কীটনাশক মেশানো হচ্ছে মশলায়, দুই ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করল নেপাল

নিয়োগ দুর্নীতি মামলায় যখন উত্তাল রাজ্য- রাজনীতি, তখনই রাজ্যের শিক্ষকদের বড় নির্দেশিকা দিল শিক্ষা দফতর। এদিকে এসএসসি মামলায় একধাক্কায় গোটা ২০১৬ সালের প্যান্যাল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। আর আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছে চাকরিহারারা। এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বড় নির্দেশ দিয়েছে আদালত। 

এবার বাংলার সব শিক্ষককে নিজের নথি দিয়ে জমা দিতে হবে। প্রমাণ করতে হবে তিনি যোগ্য কি না। এমনই নির্দেশিকা দেওয়া হল শিক্ষা দফতরের তরফে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য। এ ক্ষেত্রে প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষককে জমা দিতে হবে নিজের নথি।

২৭ মে-র মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের নথির হার্ড কপি জমা দিতে হবে বলে জানানো হয়েছে। তাদের এসএসসি-র শংসাপত্র, নিয়োগ পত্র, বর্তমান চাকরির প্রমাণ পত্র প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআই-দের কাছে জমা দিতে হবে। সকল তথ্য খতিয়ে দেখে ৭ জুনের মধ্যে রিপোর্ট পেশ করবেন ডিআই-রা।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর